"HEALTH GUIDE BENGALI" provide you all health information,our mission is to provide all health tips and health related information and health blogs...

Tuesday, 25 October 2022

বাদাম খাওয়ার উপকারীতা

 


এক গবেষণায় দেখা গেছে যে কোনো ধরনের বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুললে, সারাদিনে পুষ্টির চাহিদার বড় একটি অংশ পূরণ করা সম্ভব।

তাছাড়া ওজন নিয়ন্ত্রণে রেখে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণ করতে চাইলেও প্রতিদিন বাদাম খাওয়া ভালো।

দেখা গেছ, প্রতিদিন ৪৪ গ্রাম যে কোনো বাদাম যেমন, কাঠবাদাম, কাজুবাদাম, ব্রাজিলনাটস, হেজেলনাট, চিনাবাদাম ইত্যাদি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য উপকারী।

লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটির এগ্রিকালচার সেন্টারের অধ্যাপক ক্যারোল ও’নিল বলেন, “স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং পুষ্টির চাহিদা মেটাতে স্বাস্থ্যবিদরা প্রতিদিন বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।”

গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন বাদাম খান তারা অন্যদের তুলনায় বেশি সুস্বাস্থ্যের অধিকারী হন।

আন্তর্জাতিক ‘ট্রি নাট কাউন্সিল’-এর নির্বাহী পরিচালক মাউরিন টারনাস বলেন, “ সার্বিকভাবে সুস্থাস্থ্যে জন্য বাদাম খাওয়ার ব্যাপারে উৎসাহী করে তুলতেই এই গবেষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিদিন একহাত ভর্তি করে বাদাম খাওয়ার জন্য সবাইকে উৎসাহিত করা দরকার।”

আর যদি এই লেখাটি আপনার কোনো বন্ধু বা আত্মীয়দের উপকারে লাগে তাহলে নিচের শেয়ার বাটন গুলোতে ক্লিক করে তাদেরকে শেয়ার করুন। 

আমাদের পরবর্তী লেখাগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ঘন্টার মতো দেখতে বাটনটিতে ক্লিক করুন। 

আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমাদের টিম তার উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবে।

সবশেষে ভালো থাকবেন, খুশি থাকবেন আর সুস্থ থাকবেন।

0 comments:

Post a Comment

hello