"HEALTH GUIDE BENGALI" provide you all health information,our mission is to provide all health tips and health related information and health blogs...

Tuesday, 25 October 2022

অ্যালোভেরা জুসের উপকারিতা

 

অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই অবগত। স্বাস্থ্য থেকে চুল ও ত্বক, সব ক্ষেত্রেই অ্যালোভেরা উপকারি। বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা রস স্বাস্থ্যের জন্য আরও উপকারি। প্রতিদিন এর রস পান করলে একাধিক সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। তাই চিকিৎসকরা রোজ সকালে খালি পেটে অ্যালোভেরা জুস পান করার পরামর্শ দিয়ে থাকেন।

অ্যালোভেরা ভিটামিন, খনিজ, এনজাইম, স্যাপোনিন এবং অ্যামিনো অ্যাসিডে পরিপূর্ণ। এতে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন রয়েছে। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কপার, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, সোডিয়াম এবং জিঙ্ক। তাহলে জেনে নিন, রোজ সকালে খালি পেটে অ্যালোভেরা জুস খেতে কী কী উপকার মিলতে পারে এবং এটি তৈরির পদ্ধতি।

অ্যালোভেরা জুস তৈরির পদ্ধতি

অ্যালোভেরা জুস তৈরির পদ্ধতি

গাছের ফ্রেশ অ্যালোভেরা পাতা কেটে তার জেলটা বের করে নিন। মিক্সিতে অ্যালোভেরা জেল, সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন। তাতে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে রোজ সকালে খালি পেটে পান করুন। অ্যালোভেরা জুস তৈরি করার সাথে সাথেই পান করা উচিত। ফ্রিজে সংরক্ষণ করবেন না।

অ্যালোভেরা জুসের উপকারিতা

১) শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়ক

১) শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়ক

মাঝে মাঝে শরীরকে ডিটক্স করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ শরীরে টক্সিন জমতে থাকলে, এর থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অ্যালোভেরা জুস শরীর থেকে টক্সিন বের করতে দুর্দান্ত কার্যকর। তাই রোজ সকালে অ্যালোভেরা জুস খান, এতে শরীর সুস্থ থাকবে এবং ত্বকও ভাল থাকবে।


২) মাথা যন্ত্রণা কমায়

২) মাথা যন্ত্রণা কমায়

সারাদিনের ব্যস্ততা, দৌড়ঝাঁপের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় একটানা মাথা যন্ত্রণাও হতে থাকে। তবে সকালে খালি পেটে অ্যালোভেরা জুস পান করলে, শরীর ঠান্ডা থাকে, মাথা যন্ত্রণা থেকেও স্বস্তি মেলে।

৩) অ্যানিমিয়া প্রতিরোধ করে

৩) অ্যানিমিয়া প্রতিরোধ করে

শরীরে লোহিত রক্ত কণিকার সংখ্যা বা হিমোগ্লোবিনের ঘনত্ব কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়। নিয়মিত খালি পেটে অ্যালোভেরার রস পান করলে রক্তে লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি হয়, ফলে অ্যানিমিয়া থেকে মুক্তি মেলে। এছাড়া, অ্যালোভেরা জুস অ্যানিমিয়ার কারণে হওয়া ক্লান্তি এবং মাথাব্যথা কমাতেও সাহায্য করতে পারে।

৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক

৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্য অ্যালোভেরা রস প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। এই জুস পেট পরিষ্কার করার পাশাপাশি সার্বিক স্বাস্থ্য উন্নত করতেও অত্যন্ত সহায়ক।

৬) ভিটামিন সি সরবরাহ করে

৬) ভিটামিন সি সরবরাহ করে

অ্যালোভেরা হল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ কমাতেও সাহায্য করে। তাছাড়া, এই জুস ভিটামিন সি এর দুর্দান্ত উৎস। এটি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ, যেমন - মাড়ি থেকে রক্ত পড়া, শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি-সহ অন্যান্য রোগও কমাতে সহায়তা করে।

৭) ত্বক ও চুলের জন্য উপকারি

৭) ত্বক ও চুলের জন্য উপকারি

অ্যালোভেরা জুস স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও অত্যন্ত উপকারি। অনেক বিউটি এক্সপার্ট মুখ এবং চুলে অ্যালোভেরা লাগানোর পরামর্শ দেন। অ্যালোভেরা মুখের দাগ দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। এটি চুলের ফলিকলস শক্তিশালী করে এবং স্ক্যাল্পের চুলকানি কমায়।

0 comments:

Post a Comment

hello