Showing posts with label স্বাস্থ্য ভাল করার কিছু টিপস. Show all posts
Showing posts with label স্বাস্থ্য ভাল করার কিছু টিপস. Show all posts
Monday, 10 October 2022
স্বাস্থ্য ভাল করার কিছু টিপস
By PRITAM BHOWMICKOctober 10, 2022health, health tips, সুস্বাস্থ্য, স্বাস্থ্য ভাল করার কিছু টিপস1 comment
আপনি কি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আসলে চিন্তার কোন কারণ নেই। আপনি চাইলে নিজে নিজেই ঘরে বসে স্বাস্থ্য ভাল করতে পারেন। ভাবছেন এটা কি উপায়ে? এর উপায় হল আপনি নিয়মিত ব্যায়াম ও ভিটামিন যুক্ত খাদ্য-দ্রব্য গ্রহণ করার মাধ্যমে। স্বাস্থ্য ভাল করার জন্য নিজেকে সব-সময় সক্রিয় রাখার চেষ্টা করুন। এখন আপনি স্বাস্থ্য ভাল করার নিয়ম অনুসরণ করে কাজ শুরু করুন। আপনার সক্রিয় চেষ্টার ফলাফলই হয়ত আপনি নিজেই কিছু দিন পরে খুব ভালভাবে অনুভব করতে পারবেন। এছাড়াও আপনি নিজে ওজন পরিমাপ করে দেখতে পারেন।
স্বাস্থ্য ভাল করার কিছু টিপস
১) নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়াঃ
সুস্থ ও সুন্দর স্বাস্থ্যের জন্য প্রয়োজন পুষ্টি উপাদান। কিছু বিশেষ খাবার আছে যে খাবারগুলো স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। তাই এই ক্ষেত্রে পালং শাক, ব্রকলি, রঙিন ফল, ডিম, বাদাম ও বিভিন্ন বীজ, লেটুস, ফুলকপি, বাঁধাকপি, চিনি ছাড়া চা, তৈলাক্ত মাছ ও ডার্ক চকলেট এইসব নিয়মিত খাবার তালিকায় রাখুন।
২) খাবার সময়মত খানঃ
আপনি পুষ্টিকর খাবার খান নিয়মিত, সময়মত ঘুমান যতটুকু সম্ভব চিন্তামুক্ত থাকুন এবং পর্যাপ্ত পরিমান পানি পান করুন। নিয়মিত ব্যায়াম করুন শরীর এর গঠন ঠিক রাখতে সকাল বিকেল মুখের রুচি বৃদ্ধির জন্য, ‘সিরাপ ‘পিউটন বা সিনকারা খেতে পারেন, এর পাশাপাশি প্রচুর ভিটামিন যুক্তখাবার খাবেন তাহলে আপনি ভাল সাস্থ্যর অধিকারী হতে পারবেন ঠিক মত খাওয়া দাওয়া ছাড়া কখনোই তা সম্ভব নয়।
৩) নিয়মিত ব্যায়াম করুনঃ
আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। প্রতিদিন নিয়মিত অন্তত ৩০ মিনিট এক টানা হাঁটার চেষ্টা করতে পারেন। এছাড়া আরও করতে পারেন দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার ও অন্য যে কোনো ব্যায়াম যেগুলো ক্যালোরি ক্ষয় করে সেগুলো আমাদের সবই স্বাস্থ্যের জন্য উপকারী। কেননা নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং লিবিডো বৃদ্ধি পায় যা স্বাস্থ্যের জন্য জরুরী।
৪) পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুনঃ
আমাদের সুস্থ্য স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রয়োজন পরিচ্ছন্নতা। কেননা পরিছন্ন থাকা আমাদের একান্ত জরুরী। পরিছন্ন থাকার কারনে আমাদের স্বাস্থ্য ভাল থাকে এবং এতে করে শরীর ও মন খুব ভাল থাকে।
৫) প্রচুর পরিমাণে পানি খাওয়াঃ
আমাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রয়োজন প্রচুর পানি পান করা। আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি উপস্থিত না থাকলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে শরীরে। তার মধ্যে অন্যতম একটি হলো আমাদের শরীরে লিবিডো কমে যাওয়া। তাই আমাদের সুস্থ্য স্বাস্থ্যের জন্য দিনে অন্তত ৮-৯ গ্লাসপানি পান করা উচিত।
৬) ধূমপান ও মদ্যপান ত্যাগ করুনঃ
আমাদের শরীরে ধূমপান ও মদ্যপান লিবিডো কমিয়ে দেয়। ফলে আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। ধূমপানের কারনে নিকোটিন রক্ত জমাট বাধিয়ে ফেলে এবং রক্তচলাচল কমিয়ে দেয়। তাই আজ থেকে ধূমপান ও মদ্যপান ত্যাগ করার চেষ্টা করুন।
৭) ফল ও সবজি বেশি বেশি খানঃ
পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও শাকসবজি খাদ্য তালিকায় রাখুন। তবে একটা কথা একবারে বেশি করে খাওয়ার চেয়ে অল্প অল্প করে বার বার খাওয়া শরীরের জন্য বেশ ভাল।
৮) নিয়মিত ঘুমানঃ
আমাদের রাতে তাড়াতাড়ি খাওয়া উচিত। খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর শোওয়ার অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্যের জন্য অনেক ভাল। আমাদের সুস্বাস্থ্য ও ফিগারের জন্য নিয়মিত ও পরিমিত ঘুম প্রয়োজন। আমাদেরকে দিনে শোওয়ার অভ্যাস ত্যাগ করে রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস গড়ে তুলুন।
৯) নিয়মিত হাঁটুনঃ
আপনি প্রতিদিন সমতল জায়গায় হাঁটার চেষ্টা করতে পারেন। একটা কথা মনে রাখবেন, হাঁটা সর্বোৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত অন্তত এক থেকে দুই ঘন্টা হাঁটার অভ্যাস করুন। এতে করে আপনার শরীর ও মন ২টাই খুব ভাল থাকবে।









